AC বাইং টিপস
তিব্র গরমে সবাই এসি কেনার কথা ভাবছেন। বিগত কয়েকদিনে এসি কেনার পরামর্শ চেয়ে অনেকেই পোস্ট করেছেন। তাদের জন্য আমার ক্ষুদ্র জানা থেকে কিছু জানানোর চেষ্টা করব। আশা করি উপকৃত হবেন। আমার জানা কোন কিছু ভুল থাকলে তা সংশোধন করবেন।
প্রথমেত আসি কিছু ওয়ার্ড নিয়ে। আশা করি এগুলা নিয়ে আলোচনা করলে বেপার গুলো পরিস্কার হয়ে যাবে।
1. TON
2. BRAND
3. INVERTER & NON INVERTER
4. TECHNOLOGICAL CONS
5. PRICE
#TON
এসি এর টন মূলত কোন ওজন নয়। সোজা বাংলায় আপনার রুম এ ১ টন এর একটা বরফ রাখলে সম্পূর্ণ রুম যত সময়ে ঠাণ্ডা হবে সেটাকে বুঝায়। সেক্ষেত্রে ১.৫ বা ২ টন এসি রুম তারাতারি ঠাণ্ডা করবে এতাই স্বাভাবিক। ১ টন = ১২০০০ BTU ( British Thermal Unit), ১.৫ টন= ১৮০০০ BTU, ২ টন= ২৪০০০ BTU এখানে বেপারটা হল বাজারে অনেক এসি আছে ১.৫ টন কিন্তু ১২০০০ BTU। দয়া করে সেগুলা কিনবেন না। আমারা অনেকেই ভাড়া বাসায় থাকি। তাই বর্তমান বাসার আকার অনুযায়ী ১ টন না কেনাই ভাল। হয়ত পরবর্তী বাসার ঘর ১ টন এসি কাভার করতে নাও পারে। তাই ১.৫ টন কেনাই শ্রেয়। যারা এখন ১ টন কিনে পরবর্তীতে আরেকটা কেনার সামর্থ্য রাখেন তারা কিনতে পারে। এটা সম্পূর্ণ আপনার ক্রয়ক্ষমতার উপর নির্ভর করে।
#BRAND
বাজারে অনেক ব্রান্ড এর এসি আছে। আমাদের দেশে ভাল ব্রান্ড এর এসি বলতে জাপানি ব্রান্ড এসি গুলাকেই বুঝি। এদের মধ্যে টপ ব্রান্ড হল Panasonic, General, Sharp, Hitachi, LG, Whirlpool etc. কোরিয়া ভিত্তিক কোম্পানি Samsung এছাড়া চীন ভিত্তিক কোম্পানি পণ্য Walton, Gree, Butterfly, Media, আমাদের শাদ্ধের ভেতর জাপানি এসি গুলো কেনাই ভাল।
চীনা এসি থেকে জাপানি এসি এর গুনগত মান অনেকাংশেই ভাল।
# INVERTER & NON INVERTER
বেশিরভাগ মানুষ এই একটা বিষয় নিয়ে খুব বেশি চিন্তিত। কোনটা ভাল? INVERTER না NON INVERTER। আসলে দুইটাই ভাল। কিন্তু প্রক্রিয়া গত কিছু পার্থক্য আছে।
INVERTER হল একটি বিশেষ ধরনের Compressor Based AC. আপনি যখন এসি চালাবেন তখনি সে যতটুকু electricity নেয়ার নিয়ে নেবে। এটা INVERTER & NON INVERTER
দুইতার জন্য একি। কিন্তু INVERTER এর Compressor না থেমে continue চলতে থাকে ফলে বিদ্যুৎ খরচ কম হয়। এদিকে NON INVERTER বারবার থামে এবং আবার চালু হয়। এই প্রক্রিয়া বার বার হয় বলে প্রতিবার চালু হতে তার অনেক বিদ্যুৎ প্রয়োজন হয়। Inverter এসি তে মাসিক প্রায় ১০০০ টাকা এবং NON INVERTER এ ২০০০ থেকে ২৫০০ টাকা বিল আসে।
যেমন আপনি রুম এর তাপমাত্রা ২২ ডিগ্রি দিয়ে এসি অন করলে NON INVERTER সেই তাপমাত্রায় এনে Compressor বন্ধ করে দিবে। এরপর রুম এর তাপমাত্রা বেড়ে গেলে সে আবার চালু হবে। যেমন আমাদের ফ্রিজ চালু এবং বন্ধ হয়। ফলে আমরা অনেক সময় বেশি ঠাণ্ডা আবার একটু গরম অনুভব করি। কিন্তু INVERTER এসি এর Compressor সবসময় চালু থাকার ফলে রুম এর তাপমাত্রা অনুযায়ী এটা Adjust করতে থাকে।
Dual Inverter হল গাড়ির মত Turbo boost type জিনিস। যা compressor কয়ে speed এ run করায় ফলে কুলিং দ্রুত হয় এবং বিদ্যুৎ সাশ্রয় বেশি হয়। তবে এটার ফলে compressor এ pressure অনেক বেশি পরার ফলে রিস্ক থেকে যায়।
#TECHNOLOGICAL CONS
প্রথমতও বলি বাংলাদেশ INVERTER এসি চালানোর মত সম্পূর্ণ অবস্থানে আসেনাই। INVERTER এসি টা এখনও বিলাসী পণ্য মাত্র। বাংলাদেশে electricity supply unit এখনও অনেক এলাকায় ২২০ ভোল্ট ঠিকমত দিতে পারছে না। যার ফলে এখনও আমাদের কম্পিউটার, টিভি, ফ্রিজ Stabilizer দিয়ে চালাতে হয়। কিন্তু এসি ত এটা দিয়ে চালান হয়না। ফলে এসি এর compressor গুলো অনেক রিস্ক এ থাকে। দুঃখজনক হলেও সত্য, INVERTER এসি এর INVERTER নষ্ট হলে সেটা মেরামত করার মত Technology বা Machine Parts এখনো বাংলাদেশে available না। এবং এটা মেরামত করার Expert এখনও ও নাই। INVERTER এসি মেরামত করা আর নতুন এসি কেনা অনেকটা একি বিষয়।জ
#PRICE
চীনা ব্রান্ড গুলো কম দামে পেয়ে যাবেন। ২৫ থেকে ৪০ হাজার এর ভেতর বিভিন্ন দামে এসি পাওয়া যায়। তবে জাপানি এসি গুলোর ব্রান্ড ভেদে দাম প্রায় কাছাকাছি। Samsung, Panasonic & General মোটামটি বেশি দামি এবং Long-lasting. কুলিং এর দিক দিয়েও বেস্ট। তবে Mid-range এর এসি বলতে SHARP, Hitachi ভাল। দাম প্রায় টন ভেদে ৫০ থেকে ৭৫ এর ভেতর। আর দামি গুলো ৯০ থেকে ১.২০ লাখ হয়ে থাকে। তবে প্রতি ব্রান্ড এই Non Inverter থেকে Inverter এসি এর দাম ২৫ থেকে ৩০ হাজার বেশি হয়ে থাকে। তার নামে মানে এক্সত্রা ৩০ হাজার বেশি দিচ্ছেন শুধু ১০ বছর ওয়ারেনটি পাওয়ার জন্য। এখন ভেবে দেখুন কত বছর এসি চালালে আপনার ৩০ হাজার টাকা বিল Adjust হবে।
আমি বলছি না আপনি Inverter কিনবেন না বা Non Inverter ই কিনুন। আপনার ক্রয়ক্ষমতার সাথে আমার বলা বিষয়গুলো মিলিয়ে যেটা ভাল মনে হয় কিনুন। সিদ্ধান্ত এবং টাকা দুইটাই আপনার।
কেনার আগে অবশই আর যাচাই করুন।
